ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম :

নিখোঁজের এক মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী মীরা

রাজশাহী সমাচার ডেস্কঃ
  • আপডেট সময়: ০৬:০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ টাইম ভিউ

এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে দশম শ্রেণির ছাত্রী মাহিয়া আক্তার মীরা। অপহৃত মেয়েকে জীবিত ও সুস্থ অবস্থায় দ্রুত ফিরে পেতে আকুল আকুতি জানিয়েছেন তার বাবা মোমিনুল ইসলাম মিলন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত কণ্ঠে বাবার এ আকুতির কথা তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে মীরাকে দ্রুত উদ্ধার, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারকে দেওয়া নানা হুমকির প্রতিকার দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোমিনুল ইসলাম বলেন, তার মেয়ে মাহিয়া আক্তার মীরা উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গত ২৩ আগস্ট সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় মীরা। পথিমধ্যে উনুখাঁ বাজারের পশ্চিম পাশে পৌঁছালে একটি হাইয়েস গাড়িতে করে দবিরগঞ্জ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জাকারিয়াসহ কয়েকজন তাকে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় সলঙ্গা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন মীরার বাবা। মামলা দায়েরের পর পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তবে বর্তমানে তারা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন মোমিনুল ইসলাম। এমনকি তাদের হয়রানি করতে উল্টো পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও একমাত্র কন্যাসন্তানের কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পুরো পরিবার।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে মোমিনুল ইসলাম বলেন, ‘আমার মেয়েটা কোথায় আছে, বেঁচে আছে নাকি মরে গেছে কিছুই জানি না। একজন বাবা হিসেবে আমি শুধু আমার মেয়েকে ফিরে পেতে চাই।’

মীরাকে উদ্ধারে পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করে তিনি ঘটনার সঙ্গে জড়িত মূল অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিখোঁজের এক মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী মীরা

আপডেট সময়: ০৬:০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬