শিরোনাম :
পুলিশ কোন দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্র মন্ত্রী
রাজশাহী সমাচার ডেস্কঃ
- আপডেট সময়: ১২:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ৮৩ টাইম ভিউ
নিজস্ব প্রতিনিধি :পুলিশ কোন দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২ আগষ্ট) সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, দলীয় প্রভাবমুক্ত হয়ে কাজ করার পাশাপাশি ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। এসময় সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানান স্বরাষ্ট্র মন্ত্রী।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জিএম আজিজুল রহমানসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টপিক









