শিরোনাম :
কৃষি ও বন্যা মোকাবিলায় ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা প্রধানমন্ত্রী তারেকের
রাজশাহী সমাচার ডেস্কঃ
- আপডেট সময়: ০২:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ১৪৪ টাইম ভিউ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের কৃষি উৎপাদন বাড়ানো এবং বন্যা মোকাবিলা করার লক্ষ্যেই সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সরকার পর্যায়ক্রমে সারাদেশে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক ভালো থাকলে মানুষ ভালো থাকবে।’ তিনি আরও ঘোষণা দেন যে, আগামী মাস থেকে কৃষকদের সরকারি সুবিধা পেতে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে এবং ধীরে ধীরে দেশের সব দরিদ্র নারীদের ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এ সময় তিনি বিএনপির লক্ষ্যের কথাও তুলে ধরে বলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে প্রতিটি মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে।
টপিক
অর্থনৈতিক মুক্তি কৃষক কার্ড কৃষি উৎপাদন খাল খনন দিনাজপুর প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা মোকাবিলা বিএনপি









